কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার জাতির// জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় কুষ্টিয়ার সাবেক এসপি এসএম তানভির আরাফাতকে সতর্ক করে বিষয়টি নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
এসপি এস এম তানভীর আরাফাতের বিরুদ্ধে জারি করা রুল শুনানি নিয়ে বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এ বিষয়ে আদালতে বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে, ওই মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ১৬ই জানুয়ারি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়। একটি অনুলিপি পাঠানো হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে। এতে এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।







