বগুড়ায় নদী ভাঙনের মুখে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বগুড়া জেলা প্রতিনিধি// বগুড়ায় নদী ভাঙনের মুখে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন যমুনা পাড়ের মানুষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

শনিবার (২৮ আগস্ট) সকালেও যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।পানি বৃদ্ধি অব্যহত থাকায় সারিয়াকান্দির চালুয়াবাড়ী, হাটশেরপুর, বোহাইল ও কর্নিবাড়ী ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিটেমাটি ছেড়ে যাচ্ছেন বন্যা নিয়ন্ত্রন আশ্রয় কেন্দ্র বা বাঁধের ওপর।

প্রবল স্রোতে ভাঙছে একের পর এক বসতবাড়ি। চালুয়াবাড়ী ইউনিয়নের চর দলিকা, হাটবাড়ি, কাশিপাড়া ও শিমুল তাইর গ্রামের প্রায় দুই হাজার মানুষ ইতিমধ্যেই ভিটেমাটি ছেড়ে রেখে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন চালুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন।

হঠাৎ করে বন্যা দেখা দেয়ায় আশ্রয়ন কেন্দ্রে সংকট দেখা দিয়েছে খাবার পানি ও টয়লেট সমস্যা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে বন্যা কবলিত এলাকায় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।