দৌলতপুরে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজলোর দৌলতপুর ইউপির দাড়ের পাড়া গ্রামে মফিদুল ইসলাম নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।


বুধবার ঐ এলাকার র্পাশ্বর্বতী মাঠের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় এসময় ঘটনাস্থল থেকে দু’টি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ ।
নিহত মফিদুল (৪৫) দাড়ের পাড়া গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে।
এ বিষয়ে মফিদুলের স্ত্রী আকলিমা খাতুন জানান, আমার ছেলেকে নিয়ে র্দীঘদিন ঝামেলা চলছিল। গত সোমবার জামাল, জাব্বার, সরিফুল, মহাবুল, সাইফুল, ফরিদ, সেলিম, একতিয়ার, সাবদাম মিলে আমার ছেলেকে তুলে নিয়ে যাই।

পরে আমারা থানা পুলিশের সহযোগীতায় আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। আমার স্বামী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয় আর বাড়ীতে ফিরে আসেনি। মহাবুল, সরিফুল ও জাব্বারের নেত্রীত্বে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যা কান্ডের বিচার চাই।


হত্যা কান্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) নাসির উদ্দিন জানান, মফিদুল নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরন করেছি এবং ঘটনাস্থল থেকে দুইটা ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ছবির ক্যাপশন: নিহত মফিদুল ইসলামের রক্তাক্ত মরদেহ।