হবিগঞ্জে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় ৩ জন আহত ও নিহত-১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে । অত্র ঘটনায় তিনজন গুরুতর আহত ও ১ জন নিহত হয়।

 শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনারু গ্রামের ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারে প্রাইভেটকার যোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় বানিয়াচং হবিগঞ্জ সড়কে ১০ নং সুবিদপুর ইউপি’র আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেটকার সড়কের  ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মতিলাল দাসের কন্যা কাকন দাস(২১)কে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া প্রাইভেটকারে থাকা একই পরিবারের আরও ৩ সদস্য আহত হয়।

আহতরা হচ্ছে মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩) । এর মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজক বলে জানা যায়।বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস দুর্ঘটনার নিহত ও আহত এর বিষয়টি নিশ্চিত করেন।