Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরে ১৭ বস্তা মাধ্যমিকের বই উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি:– শেরপুরের শ্রীবরদীতে ১৭ বস্তা ভর্তি ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে এসব বই উদ্ধার করা হয়।এ সময় একটি ইজিবাইক আটক ও ইজিবাইকের চালক রুবেল মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল ঝিনাইগাতী উপজেলার লইখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।পুলিশ জানায়, সরকারি বই বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলা ঘোনাপাড়ার নতুন বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় একটি ইজিবাইকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ১৭ বস্তা বই হাতেনাতে জব্দ করা হয়, যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত।

শ্রী বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশেম বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার রুবেলকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:44 pm, Monday, 13 September 2021
28 Time View