হাজী বিরিয়ানি হাউস নামের একটি খাবার দোকানে গন্ডারের মাংস জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নোয়াখালী জেলা প্রতিনিধি// নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে কলেজ গেইট হাজী বিরিয়ানি হাউস নামের একটি খাবার দোকানে গন্ডারের মাংস জব্দ করার সংবাদটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। আজ সোমবার (১৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মো. ফজলুর রহমান বলেন, গন্ডারের পচা মাংস জব্দ এ সংবাদটি সত্য নয়।আমি অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি হাউস নামের ওই দোকানের ফ্রীজ থেকে ৬০ কেজি পঁচা ও ১০ কেজি রান্না করা গরুর মাংস জব্দ করি। এ ঘটনায় ওই দোকানীর ৩০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। এ দোকানে গন্ডারের পঁচা মাংস কোথায় থেকে আসলো সে সম্পর্কে আমার জানা নেই। তিনি বলেন, সঠিক তথ্য না জেনে স্থানীয় সাংবাদিকরা এ অসত্য সংবাদ ছড়িয়েছেন।

এর আগে, গতকাল রবিবার (১৭ অক্টোবর) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে কলেজ গেইট হাজী বিরিয়ানি হাউস নামের একটি খাবার দোকানে গন্ডারের মাংস জব্দ করার সংবাদ স্থানীয় বেশ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনাটি ব্যাপকভাবে সামাজি যোগাযোগ ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এতে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।