মানিক মিয়া স্টাফ রিপোর্টার// রাজধানীর বনানী, তেজগাঁও ও কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় একদিনে তিনজন নিহত হয়েছেন।
নিহতের মধ্যে একজনের পরিচয় মিলেছে, তার নাম মনসুর হেলাল। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি এসব তথ্য জানান।ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে মনসুর হেলাল, রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনে ২৫ বছর বয়সী একজন এবং বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।
তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।







