ভারতে গঙ্গাসাগর মেলায় লাখো মানুষ, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- করোনার ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে হয়ে গেল গঙ্গাসাগর মেলা, যেখানে অংশ নেন লাখ লাখ পূণ্যার্থী।

এদিকে, উত্তরপ্রদেশেও চলছে মাঘ মেলা। সেখানেও পাপ মোচনের আশায় করছেন গঙ্গাস্নানে অংশ নিচ্ছেন লাখো মানুষ। তবে এসব উৎসবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব রক্ষার চেষ্টাও।

বিশাল এই জনসমাগমের কারণে করোনার সংক্রমণ বাড়বে– এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।করোনার নতুন ধরণ ওমিক্রনের চোখ রাঙানি উপেক্ষা করেই গঙ্গনদীতে স্নান করতে এসেছেন পুণ্যার্থীরা।

গত একমাসে ভারতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়লেও এচিত্র দেখে তা বোঝার উপায় নেই। মাঘ মেলা উৎসব উপলক্ষ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে গঙ্গা, যমুনা ও স্বরসতী নদীর মোহনায় স্নান করে পাপমোচনের আশায় এসেছেন বহু মানুষ।স্বাস্থ্যবিধি উপেক্ষা করলেও প্রার্থনায় করোনা মুক্তি চাচ্ছেন অনেকে।

পূণ্যার্থীরা বলেন, সবার মনেই কিন্তু করোনার ভয় আছে। পৃথিবী থেকে যেন করোনা বিদায় নেয়, সেই প্রার্থনাই করছি। মহামারি শেষে আমরা যেন আগের মতো স্বাচ্ছন্দে বাঁচতে পারি।আরেকজন বলেন, গঙ্গস্নান খুবই মঙ্গলজনক কাজ। কেউ যদি গঙ্গা স্নানের পর গরু দান করে তাহলে তিনি অনেক বড় আধ্যাত্নিক ফল লাভ করবেন।

এখানে জড়ো হওয়া কয়েক লাখ মানুষের অনেকেরই মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।কেউ কেউ বলেন, এখানে কেউ মাস্ক পরছে না। নিয়মনীতির কোন তোয়াক্কা করছে না কেউ। দোষ তো আমাদেরই, সরকার আর কত সতর্ক করবে।এদিকে পশ্চিমবঙ্গে পৌষের শেষ দিন শুক্রবারে হয়ে গেল গঙ্গাসাগর মেলা। দুই সপ্তাহে রাজ্যটিতে শনাক্তের সংখ্যা প্রায় সাত গুণ বাড়লেও এই মেলায় জড়ো হন কয়েক লাখ পূণ্যার্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংক্রমণ ঠেকাতে সতর্কতার কথা জানালেও এমন সময় মেলার আয়োজন নিয়ে ছিলো নানা সমালোচনা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত আমরা যতটা পারছি করে যাচ্ছি। এখানে ভারতের প্রায় সব জায়গা থেকেই মানুষ আসছে। করোনা বাড়ুক তা আমরা কোনভাবেই চাই নাউত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের পাশাপাশি পাঞ্জাবেও পূণ্যস্থানে অংশ নিতে জড়ো হয়েছেন কয়েক লাখ মানুষ।

স্বাস্থ্যবিধি না মেনে এমন জনসমাগমে করোনার সংক্রমণের গতি আরও বাড়বে, যেমনটা হয়েছিলো গত বছরের কুম্ভমেলায় – এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।