Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার-আহতদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:- জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

একইসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য ৫ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এই দুইটি অধ্যাদেশ ছাড়াও আজকের বৈঠকে কয়েকটি নীতিমালার খসড়া অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে, ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪, লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক ও জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:12 pm, Thursday, 15 May 2025
32 Time View