বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeআদালতঅপু টিকটক এর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ দিলেন কোট

অপু টিকটক এর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ দিলেন কোট

মানিক স্টাফ রিপোর্টার:- মাঝ সড়কে মারামারির ঘটনায় টিকটক অপু রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর হাকিম।

আজ মঙ্গলবার (চার আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানার পুলিশ। তার বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। 

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়