সাবেক এমপির বাড়িতে বোমা হামলা মামলায় দুজনের যাবজ্জীবন, চারজন খালাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// ৭৫-কুষ্টিয়া, দৌলতপুর -১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ এর বাড়িতে বোমা হামলা হয়।

উক্ত মামলার রায়ে ২জন আসামীর যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালত আসামীদ্বয়ের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন, ১,জাহিদুল ইসলাম জাহিদ ও ২,জামিরুল ইসলাম ওরফে মরু।

উল্লেখ্য ২০১০ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ তার নিজ বাড়িতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে অতর্কিতে বোমা হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় বোমা বহনকারী দুইজন এবং সাক্ষাৎপ্রার্থী এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয় । বেশ কয়েকজন গুরুতর আহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় সংসদ সদস্যের ছেলে এ্যাড.এজাজ আহমেদ মামুন বাদি হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে ২০১১ সালের ১৪ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন সিআইডি।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা মতে রাজনৈাতিক হীনস্বার্থ চরিতার্থের লক্ষে অতর্কিতে বোমাহামলা করে ।

নিরীহ মানুষকে হত্যার দায়ে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত।