Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে প্রধানমন্ত্রী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট।

আজ মঙ্গলবার (২৯শে মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়।কনসার্টে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৮টায় তিনি কনসার্টে এসে উপস্থিত হন। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেছেন তিনি।

প্রধানমন্ত্রীর আসার পরপরই শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা।বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।

জানা গেছে, দ্রুতই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রাত ১২টা পর্যন্ত প্রায় ২৪০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন অস্কারজয়ী এই সংগীতশিল্পী। পুরো দল মিলে ৩৫টির মতো গান পরিবেশনের কথা রয়েছে তার। গাইবেন বাংলা গানও।এর আগে সন্ধ্যা সোয়া ৬টা পর বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন।

বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।বৃষ্টি থেমে যাওয়ার পর গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকতে শুরু করেন। তবে ফোমের চেয়ার হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয় তাদের।

গোল্ড ক্যাটাগরির চেয়ার বৃষ্টিতে ভিজে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:10 am, Wednesday, 30 March 2022
19 Time View