Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

মুজিব পাঠাগারের ভিত্তি স্থাপন

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার// বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মুজিব পাঠাগার ভবনের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তারা ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।এ সময় বঙ্গবন্ধু দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ট্রাস্টের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পঁচাত্তরের পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার।

কিন্তু এখন তা আর পারবে না, কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।”বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পাঠাগার বঙ্গবন্ধু এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু হত্যার বিচার বিলম্বিত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫-এর পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়।

“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:40 pm, Saturday, 14 May 2022
28 Time View