উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ধরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুড়িগ্রামে জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ বিপুল মজুমদার বিপু (৫০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক বিপুল মজুমদার বিপু উলিপুর পৌর শহরের পোাস্ট অফিস মোড় এলাকার শচীন্দ্রনাথ মজুমদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ মে) সন্ধ্যায় উলিপুর থানার এসআই মশিউর রহমান, হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফ, রুহুলসহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের পোাস্ট অফিস মোড়ে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়।সে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।