Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা আজ

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র দাবদাহ। অন্যদিকে লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

সবমিলিয়ে এক মিশ্র আবহাওয়ার সম্মুখীন বাংলাদেশ।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের রেকর্ড তাপমাত্রা অনুভূত হচ্ছে আজ।

এদিন সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।সপ্তাহের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, আগামী কয়েকদিন এ তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফিরবে কয়েকদিন পরেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সেইসাথে সপ্তাহজুড়ে হালকা থেকে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:21 pm, Thursday, 18 August 2022
33 Time View