Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

আইফোন নিয়ে স্টিভ জবস কন্যার মিম!

অনলাইন ডেস্ক:- লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজ। মোট চারটি স্মার্টফোনের নতুন সংস্করণ নিয়ে এসেছে মার্কিন টেক জায়ান্ট। ইতোমধ্যে প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে তারা।নতুন সংস্করণের লুক ও ফিউচার রয়েছে আগের আইফোনের মতোন।এ নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। মিমও তৈরি করছেন তারা।

এবার আইফোনের নতুন সংস্করণের মিম বানানোর দলে যুক্ত হলেন প্রতিষ্ঠানটির জনক স্টিভ জবসের মেয়ে। খবর এনডিটিভির।ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, নতুন সংস্করণ উন্মোচন হওয়ার পরেই এটিকে নিয়ে ট্রল ও মিম করছে নেটিজেনরা। তারা আইফোন ১৩ এর সঙ্গে তুলনা করছেন।

এ দলে যুক্ত হয়েছে প্রয়াত স্টিভ জবসের মেয়ে ইভ জবস।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্ট থেকে নতুন আইফোনকে উপহাস করে একটি মিম শেয়ার করেছেন ইভ। মিমে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়সী ব্যক্তি যে শার্ট পরে আছেন হুবহু একই রকম আরেকটি শার্ট হাতে ধরে ছবির জন্য পোজ দিচ্ছেন!

ছবির ওপরে লেখা আছে, ‘আজ অ্যাপলের ঘোষণার পর আমি আইফোন ১৩ থেকে আইফোন ১৪-এ আপগ্রেড করছি। ’অবশ্য এটা সত্য যে, আইফোন ১৪ এবং ১৩-এর মধ্যে অন্তত দৃশ্যত একই।

ফিচারেও বেশ মিল রয়েছে। পেছনের দিকের টুইন ক্যামেরা কনফিগারেশন এখনও রয়েছে। এ ছাড়া আগের মতোই ৬ দশমিক ১ ইঞ্চি ফ্ল্যাট সাইড ডিজাইন ডিসপ্লে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:07 am, Saturday, 10 September 2022
29 Time View