দৌলতপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সদর উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড: আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এর সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক এ্যাড: হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: দেওয়ান মাসুদ করিম মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আব্দুল কাদের, ১৪টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ আওয়ামীলীগের সকল অংগ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।