পারিবারিক দ্বন্দ্বে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দাম্পত্য কলহের জেরে রাতে স্ত্রী-সন্তানকে কাছে না পাওয়ায় শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামের ইদ্রিস মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার বিনোদপুর গ্রামের ইমাম মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা ওরফে সাগর। তিনি ঢাকায় সিএনজি চালান।নিহত রহিমা বেগমের মেয়েরা জানান, প্রায় ১০ বছর আগে আমাদের বোন শিউলী আক্তারের সঙ্গে সাগরের বিয়ে হয়। তাদের একটা কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই শিউলীকে নানাভাবে নির্যাতন করতেন তার স্বামী সাগর। তিনি মাদকাসক্ত।

এ কারণে প্রায় ৫ বছর আগে শিউলী বাবার বাড়িতে চলে আসেন। শিউলী বাড়িতে থাকাকালীন জীবিকার তাগিদে বিদেশে চলে যান। সেখানে দুই-তিন বছর থাকার পর বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তার স্বামী সাগর প্রায়ই শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর কাছে থাকতেন। তবে তাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দাম্পত্য কলহের জেরে রাতে স্ত্রী-সন্তানকে কাছে না পাওয়ায় শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।