Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

মেডিকেলের লিফটে মুক্তিযোদ্ধার মরদেহ

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে সৈয়দ আলী মন্ডল (৮৬) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গন্ধ বের হলে বিষয়টি নজরে আসে।নিহত সৈয়দ আলী মন্ডল সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের ভাতিজা লোকমান মন্ডল জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মন্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় বুধবার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়।সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:47 pm, Sunday, 9 October 2022
21 Time View