Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

১১ ডিসেম্বর থেকে বিএনপিকে সুযোগ দেয়া হবে না : মুক্তিযুদ্ধমন্ত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- আগামী ১১ ডিসেম্বর থেকে বিএনপিকে আর সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ নভেম্বর) বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত বাসন থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, বৈধ সরকারের বিরদ্ধে সংবিধানকে লঙ্ঘন করে হুমকি দেয় তাদেরকে ১১ ডিসেম্বর থেকে সুযোগ দেয়া হবে না। জনগণ যদি রুখে দাঁড়ায়, তার যে পরিণতি হবে সেজন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার দায়ী থাকবে না।

তিনি বলেন, যে বিদেশি প্রভুদের উসকানিতে আপনারা গাছে চড়েছেন, মই কিন্তু থাকবে না। তাই কথাবার্তা হিসেবে করে বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করেন, কেউ বাঁধা দেবে না। কিন্তু আইন হাতে তুলে নিলে পরিণতি ভালো হবে না।সম্মেলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে বাসন থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক অধ্যক্ষ আব্দুল বারী ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আবুল কাশেমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:50 pm, Wednesday, 2 November 2022
24 Time View