Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

আওয়ামী লীগ কখনও মুক্তিযোদ্ধাদের অবদান ভুলবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ কখনও মুক্তিযোদ্ধাদের অবদান ভুলবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ নভেম্বর) সশস্ত্রবাহিনী দিবস-২০২২ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কখনোই ভুলি না।

তাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।তিনি বলেন, অবহেলিত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তাদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানাসহ দাফনের ব্যবস্থাও আমরা করছি।

শেখ হাসিনা বলেন, যারা আমার বাবার ডাকে অস্ত্র তুলে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ। দলমত পৃথক থাকতে পারে কিন্তু তাদের অবদান আমি কখনও ছোট করে দেখিনি, অবহেলা করিনি।

এ সময় টানা তিনবার ক্ষমতায় থাকতে পেরে দেশের মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:35 pm, Monday, 21 November 2022
26 Time View