Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সেলুন ব্যবসা শুরু করেন অভিনেত্রী নাজিরা মৌ

বিনোদন ডেস্ক:– অভিনেত্রী নাজিরা মৌ মডেলিংয়ের পাশাপাশি নাটকেও কাজ করেছেন। চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা সংসার ও সন্তান নিয়ে। এবার দিলেন নতুন খবর। ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেছেন তিনি। রাজধানীর বনানীতে একটি বিউটি সেলুন চালু করেছেন তিনি। সেখান থেকে ছেলে ও মেয়ে উভয়কেই সার্ভিস দেয়া হবে বলে জানান অভিনেত্রী।

এ সম্পর্কে মৌ বলেন, ‘বিয়ের পর স্বামী সন্তান নিয়েই আমার ব্যস্ত দিন কাটছে। অভিনয়ে খুব একটা নিয়মিত নই। করোনা সংক্রমণের সময় বাসায় বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতাম। যেহেতু অভিনয় কমিয়ে দিয়েছি তাই অন্য কিছু করার কথা ভাবছিলাম। অনলাইনেও বিভিন্ন বিষয় দেখে আইডিয়া নিচ্ছিলাম। একটা পর্যায়ে গিয়ে মনে হলো বিউটি সেলুন নিয়ে কাজ করব।এরপর এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে জ্ঞান অর্জন করতে থাকি। 

করোনার প্রভাব কিছুটা কমে গেলে ব্যাংককের বিউটি একাডেমি থেকে খণ্ডকালীন ৫টি কোর্স করি বিউটি এক্সপার্টের উপরে। এদিকে আমার বাচ্চার বয়স ১ বছর হয়ে গেল। তাই স্বামীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠান চালু করে ফেললাম। গেল ১৩ জানুয়ারি আমার সেলুনটির উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমার বন্ধু-সহকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেমন রুনা খান, নির্মাতা চয়নিকা চৌধুরী,মৌসুমী নাগসহ অনেকেই এসেছিলেন। তাদের ভালোবাসা নিয়ে যাত্রা করতে পেরে আমি আনন্দিত।

মৌ তার ব্যবসার সম্ভাবনা নিয়ে বলেন, ‘আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে শুরু করলাম। এখানে ছেলে ও মেয়েরা সেবা নিতে পারবে। মেয়েদের জন্য ভালো ভালো বিউটি এক্সপার্ট থাকবে আর ছেলেদের লেজার ট্রিটমেন্ট করানোর জন্য ভালো ভালো ডাক্তার থাকবে। আশা করি ভালো কিছু হবে।

এদিকে নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’ মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Monday, 16 January 2023
34 Time View