Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

পুকুর খননে মিললো ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি 

নওগাঁ জেলা প্রতিনিধি:– নওগাঁর ধামইরহাটে ব্যক্তিমালিকাধীন পুকুর খননের সময় পাওয়া গেছে কষ্টিপাথরের প্রাচীন আমলের একটি নারায়ণ মূর্তি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রামের মোতালেব হোসেন শ্রমিক দিয়ে পুকুর খননের সময় তারা মূর্তিটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাচীন এই মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা এবং আদালতের মাধ্যমে তা প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, গুনদেশাহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খননকালে একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পায়। তাৎক্ষনিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে থানার পরির্দশক (তদন্ত) আব্দুল গনি, উপ-পরিদর্শক পরিতোষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। 

৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য বাইশ কোটি টাকা। ধারণা করা হচ্ছে অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।এব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:31 pm, Saturday, 21 January 2023
35 Time View