দৌলতপুরে এমপি‘র ভাই হাসিনুর রহমানের শোকসভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্‘র ফুফাতো ভাই আওয়ামীলীগ নেতা হাসিনুর রহমান দুর্বৃত্তদের হাতে নিহত হবার ঘটনায় শোক সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, অ্যাড: হাসানুল আসকার হাসু, আব্দুর রশিদ বাবলু, টিপু নেওয়াজ, মঈন উদ্দিন মোহন প্রমুখ। বক্তারা বলেন, সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বের করে উপযুক্ত শাস্তির দাবী জানান। শেষে হাসিনুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।