মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Homeকুষ্টিয়াপ্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলিসাকুন্ডি ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোহেল জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম‌। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জেল হক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছের হোসেন , শিক্ষক নেতা ফিরোজ খান নুন, মৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান,শরিষাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম জিকু,ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোরবার আলী, মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন,স্কুল কমিটির সদস্য আব্দুল মান্নান, আরজিনা খাতুন, সাংবাদিক ইয়ারুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল জোয়ার্দার প্রমুখ।

অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক তাঁর অতিত জীবনের বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে সুস্থতার জন্য দোয়া চান তিনি। পরে বিদায়ী শিক্ষকের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলেদেন অতিথিরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments