কুষ্টিয়া জেলার খোকসায় মাছের পোনা অবমুক্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মামুন কবিরাজ (কুষ্টিয়া):- বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের খোকসা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


খোকসা উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান সহ প্রমুখও। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।