Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুর জেলা প্রতিনিধি:- চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়।

এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোঙ্গর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মরদেহগুলো জাহাজের বিছানার ওপরে পড়ে ছিল। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, জাহাজে ডাকাতি করতে বাধা দেয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:36 pm, Monday, 23 December 2024
28 Time View