ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা :- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।

সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২’ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

এদিকে, আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।