মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৭০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধিঃ বুধবার সকালে মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহীনুর রহমান সবুজ(২৭) নামের এক মাদক পাচারকারী কে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।

জানাগেছে, মেহেরপুর ডিবি পুলিশের এস আই, অজয় কুন্ডু ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাংনী থানার বামুন্দী বাজারস্থ শ্যামলী এন আর বাস কাউন্টারের সামনে থেকে একটি ট্রলিব্যাগ থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি আইটেল স্মার্ট ফোনসহ মাদক পাচারকারী শাহীনুর রহমান সবুজ কে আটক করে। ডিবি পুলিশের এস আই, অজয় কুন্ডু’জানান-আটককৃত শাহিনুর রহমান সবুজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রামের মোঃহাবিবুল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।