Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম রূপপুর পৌঁছেছে

পাবনা জেলা প্রতিনিধি:- রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম রূপপুর পৌঁছেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ফুয়েলবাহী পরিবহনগুলো পাবনার উদ্দেশে রওয়ানা হয়। এ সময় মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ।

ভোর ৫টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বন্ধ রাখা হয় সব ধরনের যান চলাচল।এদিকে নিরাপত্তার কারণে ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু হয়ে পাবনা-ঢাকা রুটে বন্ধ রাখা হয়েছে বাস চলাচল।

ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ রেখেছেন বাস মালিকরা। প্রশাসনের পরবর্তী নির্দেশনা পেলে টিকিট বিক্রি চালু হবে বলে জানিয়েছে জেলা বাস মালিক সমিতি।এর আগে, গতকাল রাশিয়ার একটি চার্টার্ড উড়োজাহাজে করে ইউরেনিয়াম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, ২ হাজার ৪০০ মেগাওয়াট। চলতি বছরই শুরু হবে প্রথম ইউনিটের উৎপাদন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:33 pm, Friday, 29 September 2023
31 Time View