Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

শপথ ভঙ্গ করেছেন বিচারপতি দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে

নিজস্ব প্রতিবেদক:- দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে বিচারপতি এমদাদুল হক আজাদ শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন।

একই সঙ্গে ওই বিচারপতির ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে সুপারিশ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

মঙ্গলবার (১০ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন বলেন, “দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন“

হাইকোর্টের বিচারপতির এ ধরনের মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক।ওই বিচারকের প্রতি পাল্টা প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিষয়টি আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছি।মঙ্গলবার তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ।

এক পর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এদিন শুনানির শুরুতে আদিলুর-এলানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম জামিনের বিরোধিতা করে বলেন, আমাদেরও বক্তব্য রয়েছে।

তখন হাইকোর্ট বলেন, আগে আসামিপক্ষের আইনজীবীদের কথা বলতে দিন। লাফ দিয়ে উঠছেন কেন আপনি? …দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:57 pm, Tuesday, 10 October 2023
22 Time View