Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

বিএনপি নেতা হাবিবকে খুঁজতে আইজিপিকে নির্দেশ দিলো হাইকোর্ট

আদালত অবমাননায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে ৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে হাজির করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে আজ সকালে ডেপুটি এটর্নি জেনারেল আদালতকে জানান, হাবিবকে তার পাবনার ও ঢাকার শ্যামলীর বাসায় খুঁজে পাওয়া যায়নি। এক মামলায় সাজা হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পাবনা জেলা পুলিশ ও ডিএমপির শের-ই বাংলা থানা পুলিশের সমন্বয়ে হাইকোর্টকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৬ নভেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে হাবিবুর রহমান হাবিবকে তলব করেছিলেন হাইকোর্ট। গত ৬ নভেম্বর হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

পরবর্তীতে ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হাবিবুর রহমান হাবিব কোথায় আছেন রাষ্ট্রপক্ষকে সে বিষয়ে খোঁজ নিয়ে ৮ নভেম্বর জানানোর নির্দেশ দিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:18 pm, Wednesday, 8 November 2023
29 Time View