Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার আপিলের শুনানি শেষে মাহিয়া মাহির প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা ঢাকাই সিনেমার এই নায়িকার মনোনয়নপত্রের বৈধতার রায় দেন। 

প্রার্থিতা ফিরে পেয়ে এখন ইসিকে বিশ্বাস করতে শুরু করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, জেদ একদম পূরণ হয়েছে। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস, এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে, এক শতাংশ ভোটারের গরমিল থাকায় মাহিয়া মাহির আবেদন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই চিত্রনায়িকা রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:31 pm, Monday, 11 December 2023
26 Time View