Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ২ প্রার্থী

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেন ওই প্রার্থীরা।

সরে যাওয়া প্রার্থীরা হলেন, বরিশাল-২ ও ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী খলিলুর রহমান।

তাদের অভিযোগ, নির্বাচন কমিশন একটি দল তথা সরকারের পক্ষে কাজ করছে। বরিশাল-২, ৫ ও বরগুনা-১ আসনে নির্বাচনী পরিবেশ নেই। নির্বাচনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির এই নেতারা।

এ বিষয়ে ইকবাল হোসেন তাপস বলেন, জনগণ ও আমার মতামত হলো আরেকটি ভাগাভাগি ও প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে। এখানে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই।

আরেক প্রার্থী খলিলুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এটা কখনোই ভাবি না। যারা ভাবে নির্বাচন সুষ্ঠু হবে, তারা দেখুক ৭ তারিখে কী হয়। আমার ভালো লাগেনি, বিশ্বাস হয়নি; আমি নির্বাচন করবো না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:40 pm, Sunday, 31 December 2023
19 Time View