টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইলের করটিয়া এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার মো. আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আলী আকবর বলেন, লোকাল কমিউটার ট্রেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন থেকে সকাল ৭টা ৭ মিনিটে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরেই জেলার বাসাইল উপজেলায় ছয়শ গ্রামে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। তবে ইঞ্জিন মেরামতে দ্রুত কাজ চলছে।