Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালকসহ নিহত ২

ফেনী প্রতিনিধি:- ফেনীর মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাকের চালকসহ দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর জেলা ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ সুপার জাকির হাসান জানান, শুক্রবার সকালে চট্টগ্রামগামী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে।

ট্রেনটি মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতায় একটি বালুবাহী ট্রাক লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনের এক যাত্রী নিহত হন।ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান স্টেশন মাস্টার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:12 pm, Friday, 5 April 2024
21 Time View