Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ফরিদপুর জেলা প্রতিনিধি:- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুর কানাইপুরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন।নিহতরা হলেন মিলন মোল্লা, তার স্ত্রী সুমি বেগম এবং তাদের দুই ছেলে রুহান ও সিনান, ইকবাল, মর্জিনা বেগম, নজরুল ইসলাম, জাহানারা বেগম, সোনিয়া বেগম, কুহিনূর বেগম, সুর্য বেগম, সুকুরুন্নেসা, তবিবুর খান ও শিশু নুরারী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ১১ জনের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও চালকদের ক্লান্তির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে ১৩ জনের মৃত্যু হলেও পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।সকাল ৮টার দিকে ফরিদপুর-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক পরিবহনের বাস ও পিকআপের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা উপজেলা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও একজনকে ঢামেকে নেয়ার পথে মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:56 pm, Tuesday, 16 April 2024
115 Time View