Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম স্যাটেলাইট

অনলাইন ডেস্ক:- ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে। আইকিউব-কিউ নাম দেওয়া এ চন্দ্র অভিযানে পাকিস্তানকে সহায়তা করছে চীন।

শুক্রবার (৩ মে) চীনের তৈরি চ্যাং’ই-৬ চন্দ্রযানে করে চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। খবর সংবাদমাধ্যম ডন’র।চন্দ্র অভিযানে চীনের তৈরি লং মার্চ-৫ রকেটে বহন করা হচ্ছে পাকিস্তানের স্যাটেলাইটটি।

পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) ওয়েবসাইট ও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশের জনগণ ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, আইকিউব-কিউ মিশন পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, এ ক্ষেত্রেও তারা নিজেদের দক্ষতা প্রমাণ করছেন।আইএসটির কোর কমিটির সদস্য ড. খুররম খুরশিদ বলেছেন, স্যাটেলাইটটি পাঁচদিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছাবে। পরবর্তী ৩ থেকে ৬ মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে। চীনের লং মার্চ-৫ রকেটের মাধ্যমে এ মিশন পরিচালিত হচ্ছে।

তিনি জানান, স্যাটেলাইটটি চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে পাঠাবে এবং পাকিস্তানে গবেষণার জন্য সেখান থেকে তথ্য সরবরাহ করবে। চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার জন্য দুটি অপটিক্যাল ক্যামেরা বহন করেছে আইকিউব-কিউ।চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর যৌথ সহায়তায় স্যাটেলাইটটির নকশা ও তৈরি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 am, Monday, 6 May 2024
62 Time View