Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :- লক্ষ্মীপুরের রামগতিতে ভবন নির্মাণে পিলারের জন্য খোড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে তাহিয়া আক্তার ও মো. আবদুল্লাহ নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে তাহিয়ার বয়স ৫ বছর ও আবদুল্লাহর বয়স সাড়ে ৩ বছর। তারা উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।ভাই-বোনের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোড়া হয়।

গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়। পরে তাদরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদরেকে মৃত ঘোষণা করেন।

তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি আসলে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:47 pm, Saturday, 11 May 2024
28 Time View