Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল অবৈধ: হাইকোর্ট

সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন।রায়ের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ হলে হাইকোর্টের আদেশের বিস্তারিত জানা যাবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘হাইকোর্টের এ আদেশের মাধ্যমে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহাল হলো।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারে বলে জানান তিনি।সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে গত ২০১৮ সালের ৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ওহিদুল ইসলাম তুষার ও অপর ছয়জন একটি রিট আবেদনের করেছিলেন।প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকারি চাকরির নবম, দশম ও ১৩তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এসব পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে।

এ প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করা রিটের আবেদনকারীদের আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালের ৫ নভেম্বর তৎকালীন সরকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, প্রতিরক্ষা বিভাগে চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ এবং মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ১০ শতাংশ কোটা চালু করে।

এ সিদ্ধান্ত সংবিধানের ১৫০ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগেও আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 pm, Wednesday, 5 June 2024
32 Time View