Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

জেলা প্রশাসক কুষ্টিয়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন দৌলতপুর উপজেলা

নিজস্ব প্রতিবেদক// কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে মিরপুর উপজেলাকে হারিয়ে  দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে খেলা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে আনন্দ জোয়ারে ভাসেন দৌলতপুরের সমর্থক ও ফুটবল ভক্তরা।

এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ‘র নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দৌলতপুরের খেলা প্রিয় দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে তারাও আনন্দ উল্লাসে মেতে উঠেন।

গেল ‘মে মাসের ২৪ তারিখে ৬টি উপজেলা দল নিয়ে টুর্ণামেন্টের’ এ খেলা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথমে লিগ ভিত্তিক পরে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হয়।

গেল সোমবার কুমারখালী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দৌলতপুর উপজেলা ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় প্রথমার্ধ ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ১ গোল করে বিজয়ী হয় দৌলতপুর উপজেলা।

এই সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো ওবায়দুল্লাহ বলেন, এ জয় পুরো দৌলতপুরবাসির, এতবড় টুর্নামেন্ট এর আগে কখনো হয়নি। চুড়ান্ত বিজয় লাভ করায় আমরা অনেক আনন্দিত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:50 pm, Saturday, 8 June 2024
37 Time View