সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeচাকরি৪৬তম বিসিএসের ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক:- ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)।

আজ সোমবার (১৮ নবেম্বর) পিএসসি এ সিদ্ধান্ত নেয়।সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত বিষয়ে আজকের সভায় আলোচনা করা হয়। এই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়