Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির সাথে আলোচনা হতে পারে ডিসেম্বরে

অনলাইন ডেস্ক:- ডিসেম্বরে ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি।

তবে বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ তথ্য জানান।তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে গতিশীলতা আসবে।

এ সময় শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি।ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দেশটির দূতাবাসকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, আগামী ২৪ নভেম্বর ঢাকায় বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হবে। তাছাড়া, আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম এ খান বাংলাদেশ সফর করবেন।

পাকিস্তান ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইটের অনুরোধ করেছে জানিয়ে তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:45 pm, Thursday, 21 November 2024
23 Time View