Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংস্কারের দুই মাসের মধ্যে ধসে গেল সড়ক, জনভোগান্তি চরমে

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহ কপোতাক্ষ নদের তীর ঘেঁষে চলে গেছে খালিশপুর-ভৈরবা ভায়া জিন্নাহনগর সড়ক। এই সড়কের মহেশপুর পৌরসভার সামনে ১০২ মিটারের ভাঙন ঠেকাতে মাত্র ৩ মাস আগে ব্যয় করা হয় ৩২ লাখ টাকা। কিন্তু ভাঙন ঠেকানোর জন্য সেই সংস্কার কোনো কাজে আসেনি।

মাস দেড়েক আগের বৃষ্টিতে আবার ধসে পড়েছে সড়কটি। সড়কটির এই দুরবস্থার কারণে প্রতিদিন অন্তত ৫০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে ৩৯ কোটি টাকা খরচ করে এই সড়কের ৪৮ কিলোমিটার সংস্কার করা হয়। ২০০৩ সালের শেষ দিকে প্রথম জায়গাটিতে ধস দেখা যায়। জেলার মহেশপুর উপজেলার ব্যস্ততম সড়ক এভাবে ভেঙে পড়ে থাকায় যানবাহন চলাচল চরম ব্যাহত হচ্ছে।

স্থানীয় ভ্যানচালক রহমত আলী, আলমসাধু চালক নওশের মোল্লা জানান, সংস্কারের কাজ হয়, কিন্তু তার মান ঠিক থাকে না। যে কারণে দুই-চার মাস না যেতেই গুরুত্বপূর্ণ এই সড়ক ধসে পড়ে।সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান উল কবীর বলেন, দুই বছর আগে নদী খননের সময় তলদেশ থেকে মাটি সরিয়ে ফেলা হয়েছে।

এখন তারা যেভাবেই চেষ্টা করুন না কেন, তা কোনো কাজে আসছে না। তবে তারা এবার শক্তিশালী বাঁধ দিয়ে সড়ক সংস্কার করবে বলে পরিকল্পনা করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Sunday, 1 December 2024
41 Time View