সুনামগঞ্জে স্কুলছাত্রীকে দলবেধে ধর্ষণ, গ্রেপ্তার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি// সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে দলবেধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে আমন ধানের জমিতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর সঙ্গে প্রতিবেশি হাবিব মিয়ার প্রেমের সম্পর্ক ছিলো। হাবিব বিয়ের জন্য মেয়েটিকে নানাভাবে চাপ প্রয়োগ করে। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ছেলেটি। মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটিকে বাড়ি থেকে ডেকে আনে হাবিব।

এরপর রাতে তার বোন জামাই মনির মিয়া ও তার মামাতা ভাই রফিক মিয়া নির্জন জায়গায় নিয়ে দলবেধে ধর্ষণ করে।মেয়েটি তার বাবাকে মোবাইলে বিষয়টি জানালে তাকে উদ্ধারের পর মঙ্গলবার রাতেই তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় মনির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ।