Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি:- যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে বুলু মিয়া গাজী ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ এলাকায় পৌঁছালে ওই বাসটি একটি মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে।তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসচালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, দুপুরে রোহিতায় সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলেও জানান ওসি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:26 pm, Saturday, 21 December 2024
34 Time View