শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা, সাউন্ডগ্রেনেড ও আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া নিবন্ধিত শিক্ষকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জলকামানসহ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করা হয়েছে।

এসময় বেশ কয়েকজন আহতের পাশাপাশি আটকও করা হয় অনেককে। নিয়োগ চক্রের দুর্নীতির কারণে এনটিআরসিএর নিবদ্ধিত ১২ হাজার শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষকের নিয়োগ আটকে আছে বলে দাবি আন্দোলনকারীদের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে শাহবাগ মোড়ে পুলিশের মারমুখী অবস্থানে দিকবেদিক ছুটোছুটি করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগের দাবিতে আন্দোলন করতে আসা নিবন্ধিত শিক্ষকরা। প্রথম বুঝিয়ে শাহবাগ মোড় থেকে তাদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও পরক্ষণেই বলপ্রয়োগে যায় আইনশৃঙ্খলা বাহনীর সদস্যরা, ব্যবহার করেন টিয়ারশেল সাউনগ্রেন্ডও। দুপুর তিনটার দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পরেই এনটিআরসিএর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরবর্তীতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের একটি দল।

এসময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও।দুই গ্রুপের অবস্থানে অচল হয়ে পড়ে শাহবাগ মোড় বন্ধ হয়ে যায় সব যানচলাচল। পরে পুলিশ জলকামান ও টিয়ারশেল মেরে আন্দোলনরতদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া চেষ্টা করেন। এসময় আহত হন অনেকে, গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে।

পুলিশের আক্রমত্মক অবস্থানের পরও বিকাল সাড়ে চারটা পর্যন্ত শাহবাগ মোড়ে নিজেদের অবস্থান ধরে রাখে আন্দোলনকারীরা।