Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

নাতির ধাক্কায় দাদির মৃত্যু!

রতন আলী নওগা জেলা প্রতিনিধি// নওগাঁর মান্দায় নাতির ধাক্কায় সানোয়ারা বিবি (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সানোয়ারা বিবি উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাথইল উত্তরপাড়া গ্রামের মৃত আবদুল জব্বারের স্ত্রী। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সাইফুল ইসলাম সম্পর্কে নিহতের নাতি ও মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে

বুধবার (২৫ আগস্ট) বিকেলে বাবা মকবুল হোসেনের সঙ্গে ছেলে সাইফুল ইসলামের কলহ শুরু হয়। এর এক পর্যায়ে সাইফুল ইসলাম লোহার রড নিয়ে বাবা মকবুল হোসেনকে মারার জন্য উদ্যত হলে দাদি সানোয়ারা বিবি বাধা দেন।

এতে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে দাদিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় মুখ ও নাক দিয়ে রক্ত বের হয়।স্থানীয়রা আরও জানান, বৃদ্ধা সানোয়ারা বিবিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় চিকিৎসকরা তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।নিহতের ছেলে মকবুল হোসেন বলেন, তেঁতুলিয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে মা সানোয়ারাকে বাড়িতে নিয়ে আসা হয়।

এ অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:47 pm, Friday, 27 August 2021
26 Time View