Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

চার হাজার ৬১৫ রাজনৈতিক-হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:- রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ দিতে গঠিত আইন মন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ছয়টি সভায় মোট চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এখন পর্যন্ত ছয়টি সভায় মোট চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক, হয়রানিমূলক মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেক মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হয়, এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি না।

তিনি আরও বলেন, নাকি এটা কোনো রকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলাতো প্রত্যাহার করতে পারি না। প্রতিটা কেস রেকর্ড দেখে-দেখে নিশ্চিত হতে হচ্ছে।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে এক হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:25 pm, Thursday, 6 March 2025
29 Time View