Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেলের আরাহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮), একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। আহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু ও কুলবাগান গ্রামের হোসাইন (১৯), আলামপুর গ্রামের সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলে মোট ছয়জন খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা ও বিধান নামের দুইজন মারা যান। এরপর আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:46 pm, Tuesday, 8 April 2025
100 Time View